পূবালী ব্যাংকের বড় মগবাজার উপশাখার উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২০ ১৬:১৬:৫২
গ্রাহকদের অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক লিমিটেড রাজধানী ঢাকার বড় মগবাজার উপশাখার কার্যক্রম শুরু করেছে। প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক সুলতানা সরিফুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে বড় মগবাজার উপশাখাটি উদ্বোধন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বড় মগবাজার উপশাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাপন বিভাগের মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল, সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ, বিশিষ্ট ব্যবসায়ীগণ এবং পূবালী ব্যাংকের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














