ভারতে আতশবাজির গোডাউনে বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২০ ১৬:৫১:০৭


ভারতের মধ্যপ্রদেশের মোরেনা জেলায় একটি আতশবাজির গোডাউনে বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো কয়েকজন ধ্বংসস্তুপে আটকে পড়ে আছেন। খবর এনডিটিভির।

বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ধ্বংসস্তুপ সরাতে যন্ত্র ও লোকবল নিয়োগ করা হয়েছে।

৩ বছর আগে পাঞ্জাবেও আতশবাজি কারখানায় একই ধরনের বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছিলেন।