২৭ বিমা পলিসি নিয়ে মেলায় ইউনাইটেড ইন্স্যুরেন্স

প্রকাশ: ২০১৬-০৩-২৩ ১৭:২৫:০৮


united-1426426977গ্রাহকদের জন্য ২৭টি আকর্ষণীয় বিমা পলিসি নিয়ে বিমা মেলায় অংশ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিডিটেড।

এর মধ্যে উল্লেখযোগ্য স্কিমগুলো হলো- মেরিন ইন্স্যুরেন্স পলিসি, মটর ইন্স্যুরেন্স পলিসি, শিল্প ঝুঁকি, ইলেক্ট্রনিক ইক্যুইপমেন্ট ইত্যাদি। এছাড়া রয়েছে ব্যক্তিগত দুর্ঘটনা ও চিকিৎসা বিমা পলিসি।

নিরাপদ ভবিষ্যতের জন্য বিমা’ এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘বিমা মেলা-২০১৬’।

দেশে প্রথমবারের মতো বিমা মেলার আয়োজন করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। প্রধান অতিথি হিসেবে বিমা মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মেলায় অংশগ্রহণ বিষয়ে  ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. আহসান উল্লাহ অর্থসূচককে বলেন, আমাদের প্রত্যাশা এ মেলার মাধ্যমে দেশের বিমা খাত একটি নতুন দিক নির্দেশনা পাবে। সেই সঙ্গে বিমা খাতের দীর্ঘমেয়াদি ও ফলপ্রসু উন্নয়ন ঘটবে।

তিনি বলেন, এটি সত্য যে সাধারণ মানুষের মাঝে বিমা নিয়ে নানা নেতিবাচক ধারনা আছে। তবে এ ধরনের মেলার মাধ্যমে জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে যাবে। তাছাড়া গ্রাহক যে পলিসি গ্রহণ করে সেটি আমাদের জন্য একটি আমানত। আর আমানতের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

এদিকে আজ মেলা প্রাঙ্গণে সামিট পাওয়ারের ২৪ লাখ টাকার একটি বিমা দাবি পরিশোধ করে কোম্পানিটি। মেলা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে মেলা।

সানবিডি/ঢাকা/আহো