খ্রিস্টান হত্যার দায় স্বীকার আইএসের
প্রকাশ: ২০১৬-০৩-২৩ ১৭:৩১:৫২
কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান হোসেন আলীকে হত্যার দায় স্বীকার করেছে ইরাক-সিরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তারা বলেছে, অন্যদের জন্য একটি শিক্ষা এই হত্যাকাণ্ড। জঙ্গি কর্মকাণ্ডের ওপর নজরদারিকারী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এসইটিই (সাইট) ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য দিয়েছে।
সাইট ইন্টেলিজেন্স বলেছে, টুইটারে আইএস জানায়, অন্যদের শিক্ষা দেয়ার জন্য এই ধর্মপ্রচারককে হত্যা করা হয়েছে।
স্থানীয় পুলিশ বলেছে, হোসেন আলী ১৯৯৯ সালে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হন। তবে তিনি ধর্ম প্রচারক ছিলেন না। বুধবার প্রাতর্ভ্রমণের সময় তিন হামলাকারী হোসেন আলীকে কোপায়। এরপর তারা আতঙ্ক সৃষ্টি করতে হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
গত কয়েক মাসে দুজন বিদেশিকে হত্যা, সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলা, ধর্মীয় বিভিন্ন গ্রুপের ওপর হামলার দায় স্বীকার করে আইএস। তবে পুলিশ তা নাকচ করে দেয়। পুলিশ বলছে এসব হামলার নেপথ্যে জামায়াতুল মুজাহিদিন জড়িত।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













