আগৈলঝাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩৫

প্রকাশ: ২০১৬-০৩-২৩ ১৭:৫৮:২৭


Photo- Agailjhara 23-03-16 (2)বরিশালের আগৈলঝাড়ায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় বসতঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের সমর্থকদের হামলায় আহত হয়েছে ৩৫ জন। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের বিজয়ী মেম্বর প্রার্থী নির্মল বিশ্বাসের সমর্থকরা মঙ্গলবার রাতে বিজয় মিছিল নিয়ে পরাজিত প্রার্থী অমল জয়ধরের সমর্থক ভগীরথ বিশ্বােেসর বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে হামলা চালিয়ে বসতঘরে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। এসময় বাধা দিতে গিয়ে বিধান জয়ধর, রিংকু বিশ্বাস, ইতি বিশ্বাস, সবিতা বিশ্বাস ও মুক্তি বিশ্বাস আহত হয়। বিজয়ী প্রার্থীর সমর্থক পাকুরিতা গ্রামের গৌরাঙ্গ হালদার, অনুকুল বাড়ৈ, চিত্ত বিশ্বাস, নিতাই হালদারকে মারধর করে প্রতিপক্ষ পরাজিত প্রার্থী অমল জয়ধরের সমর্থকরা।

এছাড়া ফুল্লশ্রী গ্রামের মেম্বর প্রার্থী আসাদ খলিফার ফুটবলের এজেন্ট রাশেদ ফকিরকে এচাহাক পাইকের সমর্থকরা কেন্দ্র থেকে মারধর করে বের করে দেয়, গোয়াইল গ্রামে প্রতিপক্ষ মেম্বর প্রার্থীর হামলায় মিঠুন সিকদার, বাগধা গ্রামের কবিরউদ্দিন মিয়া, বারপাইকা গ্রামের উষা বিশ্বাস, ময়না বিশ্বাস, রবীন্দ্রনাথ বিশ্বাস, নগরবাড়ি গ্রামের হেলেনা বেগম, কুড়ালিয়া গ্রামের প্রভা বাড়ৈ, কান্দিরপাড় গ্রামের আসাদুল হাওলাদার, চেঙ্গুটিয়া গ্রামের জাহিদ ঘরামী, ভদ্রপাড়া গ্রামের শাহআলম শিকদার, নাগার গ্রামের দুলাল হালদার, হাবিব শিকদার, বাসনা রানী হালদার, পশ্চিম শাওড়া গ্রামের সিদ্দিকুর রহমান, কোদালধোয়া গ্রামের জয়ন্ত, নারায়ন, নিতাই ও মনু হালদারসহ ৩৫ জন আহত হয়।

এদের মধ্যে ২০ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সানবিডি/ঢাকা/আহো