দুইজনকে হত্যার দায়ে ১৩ জনের ফাঁসি
প্রকাশ: ২০১৬-০৩-২৩ ১৮:২৮:২৭
নোয়াখালীর মাইজদীতে মোবাইল ব্যবসায়ী হিরণ ও তার সহকারী সুমনকে অপহরণের পর হত্যার দায়ে ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকালে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এ বিচারক এএনএন মোরশেদ এ আদেশ দেন।
২০০৭ সালে মাইজদীতে ব্যবসায়ী হিরণের মোবাইল দোকানে হামলা চালায় ডাকাতরা। এসময় তাদের গুলিতে দোকান মালিক হিরণ এবং কর্মচারী সুমন নিহত হয়।
এ ঘটনায় ২৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়। দীর্ঘ শুনানির পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ১৩ জনের ফাঁসির আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন ইতোমেধ্যে ক্রসফায়ারে নিহত হয়েছেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













