ট্রাক থেকে দুই লাশ উদ্ধার
প্রকাশ: ২০১৬-০৩-২৪ ১১:০৫:২৩
ট্রাকের ভেতর থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের পরিচয় সনাক্ত হয়নি। এটি হত্যাকাণ্ড কিনা তা উদঘাটনে কাজ করছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরীর তাজহাট এলাকার আর কে রোডে একটি ট্রাকের ভেতর থেকে লাশ দুটো উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলামেইলকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা ট্রাকের চালক ও হেলপার হতে পারে বলে ধারণা করছেন তারা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













