বিদ্রোহী প্রার্থীর মদদদাতাদের তালিকা হচ্ছে : ওবায়দুল কাদের
প্রকাশ: ২০১৬-০৩-২৪ ১৫:৪২:২০
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা দলের সংসদ সদস্য ও নেতাদের তালিকা তৈরি হচ্ছে করা। এখন সেটা তারা টের না পেলেও আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর মোবাইল কোর্টের অভিযান চালানোর সময় মন্ত্রী একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ২২ মার্চে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে হলেও নির্বাচনের পরে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা হবে।
মন্ত্রী বলেন, কাউন্সিল করার পর পাঁচদিন পেরিয়ে গেলেও তারা এখনো কমিটি গঠন করতে পারেনি। কমিটি তৈরির জন্য তারা চাতকের মতো লন্ডনের দিতে তাকিয়ে আছে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেনসহ বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














