গেইনারের শীর্ষে ডেল্টা ব্র্যাক হাউজিং
প্রকাশ: ২০১৬-০৩-২৪ ১৬:৫২:১৩
ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড আজ বৃহস্পতিবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। এইদিন কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৬ পয়সা বা ৬ দশমিক ৭৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ১২০ টাকা দরে। এদিন কোম্পানির ৬ লাখ ৭২ হাজার ১৪১টি শেয়ার ১ হাজার ৪৮৭ বারে লেনদেন হয়।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৫ পয়সা বা ৫ দশমিক ৬৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৪৬ টাকা ৯০ পয়সা দরে। আজ কোম্পানির ১২ লাখ ২২ হাজার ২২৮টি শেয়ার ১ হাজার ৪৯৫ বারে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১ টাকা ১ পয়সা বা ৪ দশমিক ১৮ শতাংশ।
এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস, কাশেম ড্রাইসেলস, সামিট পাওয়ার, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, এমারেল্ড অয়েল এবং ফার্স্ট ফিন্যান্স লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













