যুক্তরাষ্ট্রে বাড়িতে আগুন, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২৮ ১২:৪১:৪৬


যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ব্রোকেন অ্যারো এলাকায় একটি বাড়িতে আগুন লেগে ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এক সংবাদ সম্মেলনে ব্রোকেন অ্যারো পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা মতে এই বাড়িতে ছয় শিশুসহ আটজন সদস্য থাকতেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। যারা এই বাড়িতে বসবাস করছিলেন তারা মৃত আটজনের মধ্যে আছেন কিনা তা এখনও জানা যায়নি।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে, পরিকল্পনা করে এটি কেউ এটি ঘটিয়েছে কিনা। তবে এই কমিউনিটির লোকজন কোনো ধরনের হুমকি পাননি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে, জানিয়েছে ব্রোকেন অ্যারো পুলিশ।

সূত্র: রয়টার্স