ইউক্রেন যুদ্ধে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-১০-২৯ ০৯:২২:৫৫


রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে ইউক্রেনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এ কথা জানান।

তিনি বলেন, রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর কর্মসূচি শেষ হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই বৈঠকে পুতিনকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “তিন লাখ সেনা সমাবেশের কাজ সম্পন্ন হয়েছে। নতুন কোনো পরিকল্পনা নেই।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সেনা সমাবেশের ঘোষণার পর এসব সেনা পাঠানো হয়।

সূত্র: রয়টার্স

এনজে