তিন ব্যাংকের যৌথ উদ্যোগে গণশুনানী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২৯ ১৬:৫৮:২৩


কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর সম্মিলিত আয়োজনে অংশীজনের অংশগ্রহণে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসকের সভাকক্ষ, পঞ্চগড়-এ উক্ত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ বিএইচবিএফসি, মোঃ জাহিদুল হক, ব্যবস্থাপনা পরিচালক, রাকাব, শিরীন আখতার, ব্যবস্থাপনা পরিচালক, কর্মসংস্থান ব্যাংক ও মোঃ আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক, বিএইচবিএফসি।

মোঃ জহুরুল ইসলাম, জেলা প্রশাসক, পঞ্চগড় এর সভাপতিত্বে ব্যাংকসমূহের অংশীজনের অংশগ্রহণে ব্যাংকের সেবা, সেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়। এসময়ে উক্ত ০৩টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এএ