হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মৃত্যু ১৪৬
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-১০-৩০ ১০:১১:৪৫
হ্যালোইন উৎসব পালন করতে গিয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫০ নারী-পুরুষ।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইটাওয়ান এলাকায় শনিবার (২৯ অক্টোবর) এ ঘটনা ঘটেছে।
সিউলে হ্যালোইন উদযাপনের জন্য হাজার হাজার লোক একটি সরু রাস্তায় জড়ো হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এ ঘটনা ঘটে।
সিউলের ইয়ংসান ফায়ার ডিপার্টমেন্টের প্রধান চোই সিওং-বিওম জানান, শনিবার রাতে ইটাওয়ানের বিনোদন জেলায় ভিড়ের চাপে পরে এই হতাহতের ঘটনা ঘটে। জরুরি উদ্ধার কর্মীরা আহতদের সিউল জুড়ে বিভিন্ন হাসপাতালে নিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এরই মধ্যে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল আহত ব্যক্তিদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইথেওয়ানে জরুরি চিকিৎসার পাশাপাশি কর্মকর্তাদের জরুরি বিছানা সুরক্ষিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
পুলিশ ও ফায়ার সার্ভিসের মতে, আহতদের মাঝে বেশ কিছু কার্ডিয়াক অ্যারেস্ট রোগী রয়েছেন। যাদের মধ্যে কয়েক ডজন মারা যেতে পারেন বলে আশংকা করা হচ্ছে। শতাধিক ব্যক্তি এখনও ইথেওয়ান হ্যামিল্টন হোটেলের পাশের একটি গলিতে পড়ে আছেন।
এছাড়া প্যারামেডিক যাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল তারা সিপিআর করার চেষ্টা করছেন। কিছু রোগীকে নিকটবর্তী সুনচুনহ্যাং বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সূত্র- রয়টার্স






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














