রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৬৪

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-১০-৩০ ১১:৩২:১৭


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২ হাজার ৩৮১ পিস ইয়াবা, ২৪ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ৩৮ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১২ লিটার দেশি মদ ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা হয়েছে বলে জানায় ডিএমপি।

এম জি