সামনে দুইটা পথ খোলা: ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৫ ১০:০৮:৪০
সুস্থ হয়ে আবারও রাজপথ দখল করার হুশিয়ারি দিয়েছেন গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান।
তিনি বলেছেন, পুরো দেশটাই চুরি হয়ে গেছে, এবার সামনে দুইটা পথ খোলা আছে একটা শান্তির আর অন্যটা রক্তক্ষয়ী বিপ্লবের। খবর দ্য ডনের।
তিনি আরও বলেন, ‘আমরাও মানুষ, আমাদেরকে পশু ভাববেন না।’
ইমরানের মতে, ‘এখানে কোনো তৃতীয় রাস্তা নেই। আমি দেখেছি জাতি জেগে উঠেছে। এই জাগ্রতরাই তাদের জিনিস (ক্ষমতা) ফেরত আনবে।’
হুঁশিয়ারী দিয়ে তিনি বলেন, ‘এবার আপনারা সিদ্ধান্ত নেন শান্তির পথে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ব্যালট বক্সে পরিবর্তন আনবেন নাকি সংঘাতে জড়াবেন?’
এই ভাষণে ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছে, দেশ রক্ষা করার উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়ে বলেন, ‘যদি আপনি কুলাঙ্গারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তবে এই জাতি আবারও ভাঙতে শুরু করবে।’
সূত্র: ডন






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














