বিকেলে এ্যাপেক্স ফুটওয়্যারের পর্ষদ সভা
প্রকাশ: ২০১৬-০৩-২৮ ১০:২২:০২
এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। এইদিন বিকেল ৩টায় এ সভা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
কোম্পানির ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













