এমারেল্ড অয়েলের এমডি গ্রেপ্তার
আপডেট: ২০১৬-০৩-২৮ ১৩:৩৬:৫০
বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগের এক মামলায় এমারেল্ড অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হাছিবুল গণি গালিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার আসামির তালিকায় এমারেল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাছিবুল গণি গালিবকে আসামি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বেসিক ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির দিলকুশা শাখা থেকে ৬১ কোটি টাকা ঋণ নিয়েছিল পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে ৩২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা পরিশোধ করা হয়নি। এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে সুদসহ আরও ৭৪ কোটি টাকা পাবে বেসিক ব্যাংক।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













