দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
প্রকাশ: ২০১৬-০৩-২৮ ১৩:৪৯:৩৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল ২৯ মার্চ মঙ্গলবার। ব্যাংক দুইটি হচ্ছে- ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ব্যাংক এশিয়া। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামীকাল ২৯ থেকে ৩০ মার্চ পর্যন্ত এই কোম্পানি দুইটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। এদের রেকর্ড ডেট আগামী ৩১ মার্চ। এ কারণে ওইদিন শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













