সিরিজ বোমা হামলায় জেএমবির ৫ সদস্যের যাবজ্জীবন

আপডেট: ২০১৬-০৩-২৮ ১৮:৩৯:১০


index_107280নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত। সিরিজ বোমা হামলার দায়ে সোমবার দুপুর ১২টার দিকে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দেন।

জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নাটোরের জজ কোর্ট, জেলা প্রশাসকের কার্যালয়, ট্রেজার, বাসস্ট্যান্ড, ফিলিং স্টেশনসহ আট স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব স্থানে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) লিফলেট পাওয়া যায়।

এ ব্যাপারে নাটোর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ওই দিনই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন।

পরে ওই বছরের ১৭ সেপ্টেম্বর রাজশাহীর গোদাগাড়িতে জেএমবি সদস্য শহীদুল্লাহ তারেক ওরফে তুষার জেহাদি বই, লিফলেট ও বিস্ফোরক দ্রব্যসহ পুলিশের হাতে ধরা পড়েন। তার স্বীকারোক্তি অনুযায়ী নাটোর শহরের মীরপাড়া জেএমবির আস্তানায় নাটোর ও রাজশাহী জেলার পুলিশ যৌথ অভিযান চালায়। ১৮ সেপ্টেম্বর রাতে নাটোরের মীরপাড়ায় জেএমবির উত্তরাঞ্চলীয় অপারেশর হেডকোয়ার্টার খাদেমুল ইসলামের তিনতলা ভবন থেকে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

সানবিডি/ঢাকা/আহো