দুই বাসের সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
প্রকাশ: ২০১৬-০৩-২৮ ১৫:৪৪:০২
ঢাকা-বগুড়া মহাসড়কে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার মহিপুর দুগ্ধ ও প্রাণী উন্নয়ন খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মা ও ছেলের পরিচয় জানা না গেলেও অপর নিহতের পরিচয় জানা গেছে। তার নাম নবীর হোসেন (৫৮), ঢাকার আমিনবাজার এলাকার বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত একটি বাসের চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো ব-১৪-৮৪৬৮) একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছালে ঢাকাগামী সালমা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-০২৩০) অপর একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা (৪৫) ও ছেলে (৭) নিহত হন।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে চালক নবীর হোসেন মারা যান। শেরপুর থানার উপ পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













