হরতাল প্রত্যাহার করল জামায়াত

প্রকাশ: ২০১৬-০৩-২৮ ১৫:৫৫:৩৮


Dr.Shafiqরাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ হওয়ায় দেশব্যাপী চলমান সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা করেছে জামায়াতে ইসলাম।

সোমবার (২৮ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘সংবিধান থেকে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেয়ার যে ষড়যন্ত্র করা হয়েছিল তার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহুত ২৮ মার্চ-এর হরতাল চলাকালীন হাইকোর্ট শুনানি শেষে আবেদনকারীদের আবেদন খারিজ করে দেয়ায় বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে আজকের দিনের পরবর্তী সময়ের জন্য চলমান হরতাল প্রত্যাহার করার ঘোষণা প্রদান করছি।’

আজকের এই ঐতিহাসিক বিজয় নির্দিষ্ট কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর বিজয় নয়। এদেশের ১৬ কোটি মানুষেরই বিজয়।

এর আগে গতাকল রোববার (২৭ মার্চ) দুপুরে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্তের প্রতিবাদে সোমবার সারাদেশে হরতালের ঘোষণা দেন।