ইস্তাম্বুলে বিস্ফোরণ, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১৩ ২১:২০:৫৩
তুরস্কের ইস্তাম্বুলে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৩৮ জন। সেখানের ব্যস্ততম ইস্তিকলাল অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে।
ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া বিষয়টি নিশ্চিত করে এক টুইট বার্তায় বলেন, বিয়োগলু স্কয়ারের ইস্তিকলাল স্ট্রিটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্বাস্থ্যকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, এরই মধ্যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাকস ও পুলিশ পৌঁছেছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলেছেন, দোকানপাট ও রাস্তাটি এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা। তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
২০১৫ ও ২০১৭ এর মধ্যে আইএস ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর সাঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো দ্বারা তুরস্ক মারাত্মক বোমা হামলার শিকার হয়।
সূত্র: আল-জাজিরা






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














