কাল বিএনপির জরুরি সংবাদ সম্মেলন
আপডেট: ২০১৬-০৩-২৮ ২১:৪৭:১৮

আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
কি নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে তা জানানো না হলেও কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা ও দুই মন্ত্রীর সাজার ব্যাপারে কথা বলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দলের জাতীয় কাউন্সিলের পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইং কর্মকর্তা শায়েরুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/রাআ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














