লিবরা ইনফিউশনের দর বাড়ার কারণ নেই

প্রকাশ: ২০১৬-০৩-২৯ ১২:২১:৫১


libra-infusion-600x371পুঁজিবাজারে তালিকাভুক্ত লিবরা ইনফিউশন লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ৮ কার্যদিবসে কোম্পানির শেয়ারটির দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৪০০ টাকা থেকে বেড়ে সর্বশেষ সাড়ে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। এছাড়া গত ফেব্রুয়ারি মাসের শুরু থেকে কোম্পানির শেয়ারটি টানা ৯ কার্যদিবস ধরে বাড়তে থাকে।

আর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।