ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ১৩৯ কোটি টাকা
প্রকাশ: ২০১৬-০৩-২৯ ১৩:৫২:০৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ওঠা-নামার মধ্য দিয়ে চলছে আজকের দিনে লেনদেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন হয়েছে ৯ কোটি টাকার শেয়ার। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টি কোম্পানির শেয়ারের। আর দর কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৫ পয়েন্টে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬২৮ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













