ইতিবাচক ধারায় পুঁজিবাজার

আপডেট: ২০১৬-০৩-২৯ ১৫:২৫:৫৫


dse.sunbdমঙ্গলবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৯ পয়েন্ট। ৩০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৩ কোটি ১ লাখ টাকার শেয়ার। যা আগের কার্যদিবসে এ বাজারে লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার।

ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসই এক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৩২ পয়েন্টে।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টি কোম্পানির। আর দর কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।

আর সিএসইতে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩০২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

সানবিডি/ঢাকা/আহো