সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের সংশোধিত ইপিএস ৬১ পয়সা
প্রকাশ: ২০১৬-০৩-২৯ ১৬:৫৪:০৬
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার প্রতি আয়ে (ইপিএস) সংশোধন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্ধবার্ষিকীতে বা গত ৬ মাসে (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৬১ পয়সা। তবে দেখানো হয়েছিল ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৮৪ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৬ টাকা ৮৮ পয়সা। যা দেখানো হয়েছিল ১৬ টাকা ৭৩ পয়সা।
কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর, ১৫ – ডিসেম্বর, ১৫) পর্যন্ত সময়ে শেয়ার প্রতি আয় করে ছিল ৩১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪৫ পয়সা।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













