দুর্ঘটনায় সন্তানসহ মা-বাবা নিহত
প্রকাশ: ২০১৬-০৩-৩০ ১১:১৩:২৩

কিশোরগঞ্জের কটিয়াদিতে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জনব আলী (৫৫), তার স্ত্রী সালমা (৪৫) এবং তাদের একমাত্র শিশু সন্তান টিনা (দেড় বছর)।
মঙ্গলবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কদমতলীতে এ দুর্ঘটনা ঘটে। কটিয়াদি থানার ওসি দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, নিহত জনব আলী সপরিবারে ঢাকা থেকে অসবাবপত্রসহ কিশোরগঞ্জের বিন্নাটি যাচ্ছিলেন। পথে কটিয়াদির কদমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী পিকআপ ভ্যানটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জনব আলী ও তার স্ত্রী সালমার মৃত্যু হয়।
দুর্ঘনায় গুরুতর আহত এ দম্পতির দেড় বছরে টিনাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নিহত তিনজনের মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। কটিয়াদি থানার ওসি জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













