ইসলামী ঐক্যজোটের সম্মেলনে যাচ্ছেন খালেদা
প্রকাশ: ২০১৬-০৩-৩১ ১৫:৪২:০৪
বৃহস্পতিবার বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২০ দলভুক্ত ইসলামী ঐক্যজোটের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ২০ দলীয় জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দলটির জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব। ঐক্যজোটের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা ডা. মাওলানা শওকত আমীন (পীরসাহেব বি-বাড়ীয়া) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
অপরদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলামেইলকে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী ঐক্যজোটের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














