কেয়া শেয়ার বিক্রির জটিলতার সমাধান কমিশন সভায়
প্রকাশ: ২০১৬-০৩-৩১ ১৭:০২:৩৪
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকসের শেয়ার নিয়ে দুর্ভোগে আছেন কয়েকশ বিনিয়োগকারী। এসব বিনিয়োগকারী প্লেসমেন্টে কেয়া কটন মিলসের শেয়ার কিনেছিলেন।কোম্পানিটি প্রায় দেড় বছর আগে কেয়া কসমেটিকসের সঙ্গে একীভুত হয়েছে। নিয়ম অনুসারে বিনিয়োগকারীরা কেয়া কটন মিলসের শেয়ারের পরিবর্তে কেয়া কসমেটিকসের শেয়ার পেয়েছেন। কিন্তু বিক্রি উপযোগী হওয়া সত্ত্বেও তারা ওই শেয়ার বিক্রি করতে পারছেন না।
Keya
বিষয়টি কমিশন সভায় সমাধান হবে বলে জানা গেছে।
ডিএসইর সূত্র মতে, ২০১৪ সালের ১১ আগস্ট হাইকোর্ট কেয়া কসমেটিকসের একীভূতকরণ-সংক্রান্ত আবেদন মঞ্জুর করে। উচ্চ আদালতের অনুমতির ভিত্তিতে কেয়া কসমেটিকসের সঙ্গে বস্ত্র খাতের কেয়া নিটিং মিলস, কেয়া কটন মিলস ও কেয়া স্পিনিং মিলস লিমিটেড একীভূতকরণ করা হয়।
বিএসইসির আইন অনুযায়ী একীভূতকরণের পর সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ার এক বছর লক-ইন থাকে। আর স্পনসরদের শেয়ার লক-ইন থাকে তিন বছর। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সাধারণ শেয়ারহোল্ডারদের লক-ইন এর মেয়াদ শেষ হয়েছে। কিন্তু ডিএসইর জন্য তারা শেয়ার বিক্রি করতে পারছেন না।
বিষয়টি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়েছে ডিএসই। চলতি মাসে তারা বিএসইসিতে চিঠি দিয়ে জানতে চেয়েছে, এ শেয়ার বিক্রি করার জন্য কোনো ডিক্লারেশন লাগবে কিনা ও গেইন ট্যাক্সের বিষয়ে কী হবে।
এ বিষয়ে বিএসইসির এক উর্ধ্বতন কর্মকর্তা অর্থসূচককে বলেন, বিষয়টি যেহেতু একটু জটিল; তাই এটি কমিশন সভায় সিদ্ধান্ত হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













