গেইনারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
প্রকাশ: ২০১৬-০৩-৩১ ১৭:৪১:৫২
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড আজ বৃহস্পতিবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। এইদিন কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশশিক ৮৪ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৩৪ টাকা ৬০ পয়সা দরে। এদিন কোম্পানির ৬২ লাখ ৮৪ হাজার ৬৩১টি শেয়ার ৩ হাজার ১০১ বারে লেনদেন হয়।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ১৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৮ টাকা ৯০ পয়সা দরে। আজ কোম্পানির ৫৪ লাখ ৫৭ হাজার ৩৩৯টি শেয়ার ৩ হাজার ৮৮২ বারে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ২০ শতাংশ।
এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কেয়া কসমেটিকস, এমজিএল বিডি, মিথুন নিটিং, কাশেম ড্রাইসেল, সিএমসি কামাল ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













