ফরিদপুরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৩-৩১ ২০:৫৩:০৬


foridpur_107697ফরিদপুর জেলার সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বজ্রপাতে মোঃ হাসান মোল্লা(১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

নিহত হাসান ওই গ্রামের জাভের মোল্লার পুত্র। সে এবার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষার্থী দিয়েছিলো।

ফরিদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, দুপুরে ছাত্রটি নিজ বাড়ির পাশে মাঠ থেকে গরু নিয়ে আসার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সানবিডি/ঢাকা/আহো