পুলিশি বাধায় ফখরুলের সভা পণ্ড
প্রকাশ: ২০১৬-০৪-০২ ১৬:৪৪:০২
পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির সদ্য মনোনীত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি আলোচনা সভা। আজ শনিবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটের থ্রিডি সেমিনার হলে এই আলোচনা সভাটি হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের আয়োজক ছিল এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।
আয়োজক সংগঠনের মহাসচিব হাসান জাফির তুহিন জানান, তারা গত ২৬ মার্চ এই হলটি ভাড়া করেন ২১ হাজার ৮০০ টাকা দিয়ে। আজ দিনব্যাপী তাদের হলটি ভাড়া নেয়া। বিকালে তারা প্রোগ্রাম করতে এলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে বিএনপি মহাসচিবের কোনো প্রোগ্রাম করতে দেয়া হবে না। এ ব্যাপারে ‘উপরের নির্দেশ’ আছে বলেও জানিয়েছে পুলিশ।
দায়িত্বরত পুলিশের এসআই মামুন শাহ এ ব্যাপারে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। তিনি সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
অনুষ্ঠানস্থলে বিএনপির মহাসচিব এসে উপস্থিত না হলেও বিকাল তিনটার আগেই নেতাকর্মী এবং সাংবাদিকেরা উপস্থিত হন। অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার খবর পেয়ে সবাই ফিরে যান।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














