তারাকান্দায় ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-১২-১৩ ১৭:৪৭:০০
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে তারাকান্দা উপজেলার গোপালপুর খামারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের মো. সোহাগ মন্ডল এবং অটোরিকশা চালক ইমাদপুর গ্রামের মো. হাফিজুল ইসলাম।
তারাকান্দা থানার ওসি মো. আবুল খায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সোহাগ মন্ডল তার স্ত্রীকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে নিজ বাড়ি থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পর দুইজনের মৃত্যু হয়।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













