মাসের ব্যবধানে ডিএসইতে রাজস্ব আদায় কমেছে ৫.৯৭%
আপডেট: ২০১৬-০৪-০৪ ১৬:৩৪:২৩
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে মার্চ মাসেও সরকারের রাজস্ব আদায় কমেছে। মার্চ মাসে ডিএসই থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৯৩ হাজার ৩৭২ টাকা। যা এর আগের মাসের চেয়ে ৫ দশমিক ৯৭ শতাংশ কম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেব্রুয়ারি মাসে ডিএসই থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১০ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ১৬৪ টাকা। মার্চ মাসে রাজস্ব ৬৪ লাখ ৪৮ হাজার টাকার কমে আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৯৩ হাজার ৩৭২ টাকা।
মার্চে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৯৯ লাখ ৭২ হাজার ৬৭৫ টাকা। ফেব্রুয়ারিতে এর পরিমাণ ছিল ৮ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। অর্থাৎ মার্চে সদস্য প্রতিষ্ঠানের কাছ থেকে রাজস্ব আদায় কমেছে ৬৪ লাখ ৪৮ হাজার টাকা।
একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় কমেছে। ফেব্রুয়ারিতে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ৩ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার টাকার রাজস্ব আদায় করেছিল ডিএসই। তবে মার্চে এর পরিমাণ ১ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা কমে ২ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকায় দাঁড়িয়েছে।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই থেকে ২০১৫-১৬ হিসাব বছরের ফেব্রুয়ারি মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব আদায় হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো.






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













