রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত টমটম চালক
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-১২-১৮ ১৯:৩৭:৪০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মশিউর রহমান নামে এক টমটম চালক নিহত হয়েছেন।
রোববার (১৮ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার নলপাথর কুশাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার আব্দুস সামাদের ছেলে।
জানা যায়, মশিউর রহমান টমটম নিয়ে ভুলতার দিকে যাওয়ার সময় কুশাবো এলাকায় পৌঁছালে একটি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়। এ সময় টমটম চালক মশিউর রহমান ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওমর ফারুক বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেছেন। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













