আগামী বছর তাপমাত্রা রেকর্ড ছাড়াতে পারে
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২০ ১১:১২:৪৫
গত বছরের তুলনায় আগামী বছর তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বছর পৃথিবীর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।
এর কারণ হিসেবে বলা হচ্ছে পৃথিবীর মধ্যে থেকে বয়ে যাওয়া `লা লিলা’ তিন বছর পর প্রাকৃতিক নিয়মে শেষ হয়ে যায়। ফলে শীতের মাত্রা কমে গিয়ে পৃথিবীর উষ্ণতা বাড়ে। এর ফলে মানুষ যেমন আক্রান্ত হবে তেমনি জলবায়ুতে বিশাল প্রভাব ফেলবে।
এদিকে বিশ্বের বিভিন্ন দেশের সরকার বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শিল্প বিপ্লবের পর থেকে অর্থাৎ ১৭৫০ থেকে শুরু করে ১৯০০ সাল পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর অন্যতম কারণ জীবাশ্ম জালানির ব্যবহার।
পূর্বাভাসে বলা হয়েছে ২০২৩ সালে গড় তাপমাত্রা বেড়ে ১.০৮ থেকে ১.৩২ সেলসিয়ার ডিগ্রি পর্যন্ত হতে পারে।
১৯৫০ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সবচেয়ে উষ্ণ বছর ছিল ২০১৬ সালে। তখন আবহাওয়াবিদরা বলেন, ‘এল নিনো’ নামে পরিচিত আবহাওয়ার ঘটনাটি বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়েছে।
সূত্র: বিবিসি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














