বিশ্বে আরও ১২২২ জনের প্রাণ ঝরে গেল করোনায়
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-৩১ ১০:২৪:৫৬
বিশ্বে মহামার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৬৮৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৯৮২ জনে। একই সঙ্গে মহামারি শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ৬৬ লাখ ৯৫ হাজার ৯৫৩ জন।
এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান এক হাজার ৫১৩ জন। পাশাপাশি ওই সময়ে নতুন করে সংক্রমিত হন চার লাখ ৬৫ হাজার ৪৪১ জন।
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, হংকং, রাশিয়া, তাইওয়ান ও ফিলিপিন্সের মতো দেশগুলো।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














