সপ্তাহজুড়ে ১০ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
প্রকাশ: ২০১৬-০৪-০৯ ১৮:৪৬:১১
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিগুলো হচ্ছে- জিএসপি ফিন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ইবনে সিনা, নিটল ইন্সুরেন্স, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স।
জিএসপি ফাইন্যান্স
ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮০ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৪৯ পয়সা।
মার্কেন্টাইল ব্যাংক
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। আলোচিত বছরে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। আর শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৯০ পয়সা। একইসময়ে এককভাবে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৯৯ পয়সা। আর শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য হয়েছে ২১ টাকা ০৬ পয়সা।
রূপালী ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ০১ পয়সা।
ইস্টার্ন ব্যাংক
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে ৩ টাকা ৬৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাড়িয়েছে ৩৩ টাকা ৫৪ পয়সা।
ইবনে সিনা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ২৫ শতাংশ নগদ। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে ৭ টাকা ৯২ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাড়িয়েছে ৩৭ টাকা ১০ পয়সা।
নিটল ইন্সুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নিটল ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে ২ টাকা ৬৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৮ পয়সা
প্রিমিয়ার লিজিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। কোম্পানিটির কনস্যুলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। শেয়ার প্রতি কনস্যুলেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ১৩ পয়সা।
সেন্ট্রাল ইন্সুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে ১ টাকা ৫৪
নর্দান জেনারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। একইসময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৬৭ পয়সা।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













