কেয়া কসমেটিকসের পর্ষদ সভা ১৭ এপ্রিল
প্রকাশ: ২০১৬-০৪-১২ ১১:৫১:৪৭
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৭ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় সভাটি হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ ২০১৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এই প্রতিবেদন থেকে কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণ পাওয়া যাবে।
উল্লেখ্য, কেয়া কসমেটিকস ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













