পিপলস ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২১ এপ্রিল
প্রকাশ: ২০১৬-০৪-১২ ১৭:৩৭:৪১
পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী ২১ এপ্রিল, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় সভাটি হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ ২০১৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এই প্রতিবেদন থেকে কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণ পাওয়া যাবে।
উল্লেখ্য, পিপলস ইন্স্যুরেন্স ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













