পর্তুগালে সড়কে ঝড়ল বাংলাদেশির প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০২-০৯ ১৫:৫২:৫২
পর্তুগালের লিসবনে বাইসাইকেলে ফুড ডেলিভারি করার সময় সড়ক দুর্ঘটনায় মো. আবদুল মোমিন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পর্তুগালে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিচিতরা জানিয়েছেন, আবদুল মোমিনের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মাধবপুর গ্রামে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














