পাকিস্তানের পাঞ্জাবে পেট্রোল মিলছে না পাম্পে
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১০ ১৪:২৯:০৪
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জ্বালানি স্টেশনগুলো জ্বালানি তেলের ঘাটতি জনজীবনে ভোগান্তি নিয়ে এসেছে। সরকারের হুঁশিয়ারির এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর: ডন অনলাইন’র।
পাঞ্জাবের শহরাঞ্চলের চেয়ে প্রত্যন্ত এলাকাগুলোতে জ্বালানি সংকট তীব্র। অনেক জ্বালানি স্টেশনে গত এক মাস ধরে তেলের সরবরাহ নেই।
এ সংকটের জন্য পাকিস্তান পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের (পিপিডিএ) নেতারা তেল বিপণনকারী কোম্পানিগুলোর পর্যাপ্ত সরবরাহ না করাকে দুষছেন। এ অভিযোগ নাকচ করে দিয়ে বিপণন কোম্পানিগুলোর সমিতি ওএমএসি অবশ্য বলছে, দাম বাড়বে এই আশায় বাড়তি মুনাফার লোভে কতিপয় পাম্প মালিক মজুতদারি করে সংকটময় পরিস্থিতি তৈরি করছে।
এ বিষয়ে পিপিডিএ’র তথ্য সম্পাদক খাজা আতিফ ডনকে বলেন, বর্তমানে লাহোরের সাড়ে চারশ পাম্পের ৩০ থেকে ৪০ শতাংশে পেট্রোল নেই। ওএমসি সরবরাহ সংকুচিত করে রেখেছে। দুটি সরকারি আর একটি আন্তর্জাতিক কোম্পানি মিলে ওএমসি। এরা আগে এসব করেনি, তাদের বিরুদ্ধে অভিযোগও ওঠেনি। এরাও এখন অন্য খাতের মতো এই খেলা শুরু করেছে। গুজরানওয়ালা, ফয়সালাবাদ, শেখপুরা, সারগোদা, শাহিওয়াল, কসুর জেলার কিছু কিছু পাম্প তো তেল সরবরাহ নেই বলে অনেকদিন ধরে বন্ধ রয়েছে।’
পাকিস্তানের খনিজসম্পদ মন্ত্রী মুসাদিক মালিক বৃহস্পতিবার বলেন, পাঞ্জাবের দুই জেলায় ৯০০টিরও বেশি জায়গায় বুধবার রাতে মজুতদারির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে এবং তেল মজুতদারির দায়ে সাতটি পেট্রোল পাম্পকে পৌনে আট লাখ রুপি জরিমানা করা হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














