বিশ্বে করোনায় আরও ৫২৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৪ ০৯:৪৮:৫৯
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫২৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৪৪৬ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৯১৭ জন।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৮৪০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৮৩ হাজার ৯২ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২ লাখ ৬৫ হাজার ৭২৬ জন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪২৩ জন। একইসময়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ব্রাজিলে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৬২ জন এবং মৃত্যু হয়েছে ৮৮ জনের।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬২৪ জন এবং মারা গেছেন ৭১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭০৬ জন এবং মারা গেছেন ৫০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন ১১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬ জন এবং মারা গেছেন ৩০ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬৫৭ জন এবং মারা গেছেন ৫৪ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬৯ জন এবং মারা গেছেন ৬ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭২ জন এবং মারা গেছেন ১৫ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














