বিশ্বে করোনায় আরও ৬০৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৫ ১০:২৫:২৯
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৬০৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৩৪৩ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬৭৫ জন।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৮৪০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৮৩ হাজার ৯২ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২ লাখ ৬৫ হাজার ৭২৬ জন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১৪০ জনের এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ১২৫ জন। একইসময়ে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৭০৩ জন এবং মৃত্যু হয়েছে ১৩৫ জনের।
এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৮৬ জন এবং মারা গেছেন ৩৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৭১ জন এবং মারা গেছেন ১১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮২৬ জন এবং মারা গেছেন ৩৫ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫১১ জন এবং মারা গেছেন ৩৬ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৪৫ জন এবং মারা গেছেন ৭৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২৪৭ জন এবং মারা গেছেন ৩ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫ জন এবং মারা গেছেন ২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














