হুগলিতে বাংলাদেশি দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০২-২৫ ১৯:৪৮:৩৭
ঘন কুয়াশার কারণে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীতে দুই বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি জাহাজ অক্ষত থাকলেও অন্যটির বেশিরভাগ অংশ ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে নাবিকসহ ওই জাহাজে থাকা ৯ জনকে।
শনিবার সকালে ভারতের কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি এলাকার হুগলি নদীতে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় অভ্যন্তরীণ নৌ-কর্তৃপক্ষের (আইডব্লিউএআই) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ৯ ক্রুকে উদ্ধার করেছেন।
হুগলি জেলা পুলিশ বলছে, উদ্ধারকৃত ক্রুদের পরবর্তীতে থানায় নেওয়া হয়। উদ্ধারকৃত নাবিকদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা চলছে।
বাংলাদেশি ওই জাহাজের একজন প্রতিনিধি বলেছেন, জাহাজের একাংশ ডুবে গেছে। এর ফলে জাহাজের ইঞ্জিন রুমেও পানি ঢুকে পড়েছে। তবে পুরোপুরি ডুবে না যাওয়ায় জাহাজটি এখনও উদ্ধার করা যেতে পারে।
সূত্র: দ্য টেলিগ্রাফ
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














