বিশ্বে করোনায় আরও ২১১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৭ ১০:০৫:২৬
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ২১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৬১৪ জন। সুস্থ হয়েছেন ১০ লাখ ১ হাজার ৬২৬ জন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৬০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯৮ হাজার ৫৬৭ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২৫ লাখ ২ হাজার ৮৫৯ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৬২ জনের এবং আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩৯৯ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪৩ জন এবং মারা গেছেন ২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১২ জন এবং মারা গেছেন ৬ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৭৪ জন এবং মারা গেছেন ৩১ জন। ইরানে আক্রান্ত হয়েছে ৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














