বিশ্বে করোনায় আরও ৪৩৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৮ ১০:০৯:৫১
করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ১৩৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৮০৪ জন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৩২১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯৯ হাজার ১৮৭ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২৬ লাখ ৬৭ হাজার ২৬৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৫২ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৩০ জন। সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ব্রাজিলে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৮১৩ জন এবং মৃত্যু হয়েছে ৫৯ জনের।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮২৫ জন এবং মারা গেছেন ৫০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬ জন এবং মারা গেছেন ১৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৮০ জন এবং মারা গেছেন ৩০ জন। ইরানে আক্রান্ত হয়েছে ১১২ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














