বিশ্বে করোনায় আরও ৪০৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-০২ ০৯:৫২:০৬
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৯১৫ জনে। পাশাপাশি নতুন করে আরও ৯৪ হাজার ৩০৫ জন ভাইরাসটিতে আক্রান্ত হওয়ায় মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১ লাখ ৭ হাজার ৭৪১ জনে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে জাপানে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৫০ জন এবং মারা গেছেন ৯৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ১৯ হাজার ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭২ হাজার ৪৮৬ জন মারা গেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৪৪ জন এবং মারা গেছেন ৮৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৯৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৪৫ হাজার ৯৩১ জন মারা গেছেন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৯১ জন এবং মারা গেছেন ১১ জন।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫২৫ জন এবং মারা গেছেন ২৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৮ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














