বিশ্বে করোনায় আরও ৭৪৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০৩-০৩ ১৬:৪২:১১


করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৫৬ জন।

শুক্রবার (৩ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ২ লাখ ৩৯ হাজার ৩২৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ২ হাজার ২২৩ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২৯ লাখ ৯২ হাজার ১২১ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০৭ জনের এবং আক্রান্ত হয়েছে ১৮ হাজার ১৩৬ জন। একইসময়ে বিশ্বে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৯ জনের।

এ ছাড়া, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫২৫ জন এবং মারা গেছেন ২৫ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫২৮ জন এবং মৃত্যু হয়েছে ১১০ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯৫০ জন এবং মৃত্যু হয়েছে ৯৯ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৯০ জন এবং মারা গেছেন ১১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৩৮ জন এবং মারা গেছেন ৩৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২০৯ জন এবং মারা গেছেন ২৭ জন। ইরানে আক্রান্ত হয়েছে ৯৯৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এম জি